সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:  স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরার কথা রয়েছে তার।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে তার বাসায় যান। পরে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার কারণ বোঝাতে সক্ষম হন।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা রোজা রাখতে নিষেধ করলেও খালেদা জিয়া রোজা রাখার চেষ্টা করেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এর আগে টানা ৮১ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।

দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়। পরে পাঁচ দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102