বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইউক্রেনে মেয়রসহ কয়েক জনের হাতবাঁধা মরদেহ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে হাত বাঁধা অবস্থায় স্থানীয় মটিজিন গ্রামের মেয়র ও তার পরিবারের সদস্যসহ পাঁচজন বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

ফরাসি বার্তাসংস্থা এএফপির এক খবরে জানা যায়, ইউক্রেনের এক পুলিশ সদস্যের বাড়ির পাশের পাইন বনের একটি কবরে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায় স্থানীয় মেয়র, তার স্বামী আর সন্তানসহ আরেকজনের মরদেহ। অন্য আরেকটি মরদেহ পাওয়া যায় বাগানের কুয়ার ভেতরে।

ইউক্রেনের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ মার্চ ৫০ বছর বয়সী মটিজিন গ্রামের মেয়র ওলগা সুখেঙ্কো, তার স্বামী ও সন্তানকে অপহরণ করে রুশ সেনারা।

মটিজিনের বাসিন্দারা জানায়, মেয়র ও তার স্বামী রুশ বাহিনীর আক্রমণের বিরোধিতা করলে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

এদিকে,কিয়েভের পার্শ্ববর্তী আরেক শহর বুচার রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে বেসামরিক লোকজনের মরদেহ। সেখানকার এক গির্জার পাশে পাওয়া ৪৫ ফুট পরিখার গণকবর রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের ইঙ্গিতও তুলছে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102