বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

একনেকে ১২ হাজার ১৭ কোটি টাকার ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৩ হাজার কোটি ৩৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেষ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (৫ এপ্রিল) সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে নির্দেশনা দেন তিনি। সভাশেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান।

অনুমোদিত প্রকল্পগুলো হলো- আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স (ইউডিসিজি) প্রকল্প, ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, মিঠামইন, কিশোরগঞ্জ প্রকল্প, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (২য় পর্যায়), সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস হোস্টেল নির্মাণ/পুনঃনির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এগুলো হলো ইরিগেশন ম্যানেজমেন্ট, তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও সংরক্ষণ, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সেচ প্রকল্প এবং কিশোরগঞ্জ জেলার ১০ উপজেলায় নদীতীর প্রতিরক্ষা কাজ, ওয়েভ প্রটেকশন এবং খাল পুনঃখনন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

ঢাকায় ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের, মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102