বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দৈনিক করোনায় সংক্রমণ-মৃত্যুতে এগিয়ে দক্ষিণ কোরিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: মহামারী করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে দক্ষিণ কোরিয়া। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে। 

রোববার দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩০ জনের। 

এ দিন বিশ্বজুড়ে  করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৯৩ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ লাখ ৩৭ হাজার ৭৩২ জন।

এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ২৯১ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৭৬ হাজার ১৪৪ জনের। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪২ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ৬৯২ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৬৬ জন ও মৃত্যু হয়েছে ৩১ জনের। ইতালিতে নতুন আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৮৮ জন ও মৃত্যু ১১৭ জনের। জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৬১ জন ও মৃত্যু হয়েছে ৩৪ জনের। ভিয়েতনামে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৭৭০ ও মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৩৭৭ জন ও মৃত্যু হয়েছে ৪৮ জনের এবং রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন ও মৃত্যু ৩০৪ জনের।

বিশ্বে বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৪৫৫ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কেটি ৮৯ লাখ ৮০ হাজার ৭৮০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৫ হাজার ৬৭৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102