বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শহিদুল ইসলাম মামুনের মাতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

সিলেট সংবাদদাতাঃ বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও যুক্তরাজ্য বিএনপি নেতা শাহিদুল ইসলাম মামুন এর মাতার রূহের মাগফেরাত কামনায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল গত শুক্রবার (১ এপ্রিল) রাত ৯টায় সিলেটে হযরত শাহজালাল রহ, মাজার জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মিলাদা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তোফায়েল আহমেদ, মাওলানা বদরুল ইসলাম, হাফিজ মোস্তফা আহমদ, ক্বারী সাব্বির আহমদ, হাফিজ হারুনুর রশিদ, হাফিজ জসিম উদ্দিন, হাফিজ মাহতাব উদ্দিন, হাফিজ ফয়সল আহমদ,হাফিজ নোমান আহমদ, হাফিজ তাজ উদ্দিন, হাফিজ সালমান আহমদ, হাফিজ ছাদেক আহমদ প্রমুখ সহ বিপুল সংখ্যক মুসল্লিগণ।

দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী, সমাজসেবক লন্ডন প্রবাসী জনাব শাহিদুল ইসলাম মামুন সাহেব প্রবাসে থাকা সত্ত্বেও মানুষের সেবায় নিয়োজিত। শুধু মানব সেবা নয়, তাঁর অবদান সমাজের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। যেমন বিভিন্ন মসজিদ, মাদরাসা, রাস্তাঘাট ও অসহায় মানুষকে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন। তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দুধরচকী আরো বলেন, আমরা তার মাতার রূহের মাগফেরাত কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন উনার মাতাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। মাহে রমজান সমাগত। এ মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার মাধ্যমে সবাইকে আল্লাহর নৈকট্য লাভ করার আহ্বান জানান।

পবিত্র কোরআন শরিফ খতম ও মিলাদ মাহফিল শেষে শাহিদুল ইসলাম মামুনের মাতার রুহের মাগফিরাত ও শাহিদুল ইসলাম মামুনের নেক হায়াত কামনা, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102