বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

কমলগঞ্জে আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩২১ এই পর্যন্ত দেখেছেন

মোঃসুমন আহমদ,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জে আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, আলোর পথিক সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্না, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হামিম মাহমুদ জয়, শিক্ষার্থী সায়েমা আক্তার প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102