

ইউ কে বিডি ডেস্কঃ গত বৃহস্পতিবার মৌলভীবাজারের স্থানীয় অভিজাত রেস্তোরাঁর কনফারেন্স হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল ইউ কে বিডি টিভি ডট কম এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান।
‘মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ’ স্লোগানে পথচলার এক বৎসর পূর্তিতে ইউকে বিডি টিভি ডট কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন এর সভাপতিত্বে ও সহকারী বার্তা সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির ষ্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাব এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল , দৈনিক ইত্তেফাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সম্পাদক মৌসুফ এ চৌধুরী এবং ইউ কে বিডি টিভির ব্যবস্থাপনা পরিচালক ও ইউ কে বিডি টিভি ডট কমের প্রধাণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ খায়রুল আলম লিংকন।

অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথির বক্তব্যের পূর্বে বৃটেনে অবস্থানরত ইউকেবিডি টিভি ডট কম এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবার উদ্দেশ্যে টেলি বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
স্বাধীনতার এ মাসে অনুষ্ঠানের শুরুতেই যাদের ত্যাগের বিনিময়ে মহান স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, দৈনিক খবরপত্রের শ. ই. সরকার জবলু, মানবজমিনের ষ্টাফ রিপোর্টার ইমাদ উদ্দীন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফয়ছল মনসুর, সাবেক ছাত্রনেতা মহিবুর রহমান মুহিব, কৃষকলীগ নেতা মুহিব মিয়া।
জেলার বিভিন্ন মাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তাজুদুর রহমান, দুরুদ আহমদ, কবি মুজাহিদ আহমদ, কবি জাবেদ ভুঁইয়া, মোঃ আব্দুল কাইয়ুম, জাফর আহমদ, মামুনুর রহমান চৌধুরী মসু, এম এ কাইয়ুম সুলতান, মোঃ ইমরান খান, রুহুল আলাম রনি
। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার আশরাফুল আলম সানি , নুরে আলম শাফি, মনির হোসেন,মোঃ আলতাফুর রহমান, মিনহাজ আহমদ মুন্নাসহ আরো অনেকেই ।
পরে সংক্ষিপ্ত দোয়া শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সম্মিলিতভাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন এর মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয় ।