বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ইউকে বিডি টিভি ডট কম এর বর্ষপূর্তি অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: মৌলভীবাজারের স্থানীয় অভিজাত রেস্তোরাঁর কনফারেন্স হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় অনলাইন নিউজ পোর্টাল ইউকেবিডিটিভি ডট কম এর বর্ষপূর্তি অনুষ্ঠান ।

৩০ মার্চ ( বৃহস্পতিবার ) ‘মুক্তিযুদ্ধের চেতনায় অঙ্গীকারবদ্ধ’ স্লোগানে পথচলার এক বৎসর পূর্তিতে ইউকে বিডি টিভি ডট কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন এর সভাপতিত্বে ও সহকারী বার্তা সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির নিজস্ব প্রতিবেদক এস এম সৈয়দ উমেদ আলী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফল, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকা সম্পাদক মৌসুফ এ চৌধুরী ও ইউকেবিডিটিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল আলম লিংকন।

স্বাধীনতার এ মাসে অনুষ্ঠানের শুরুতেই যাদের ত্যাগের বিনিময়ে মহান স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, দৈনিক খবরপত্রের শ. ই. সরকার জবলু, মানবজমিনের ষ্টাফ রিপোর্টার ইমাদ উদ্দীন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফয়সাল মনসুর, সাবেক ছাত্রনেতা মহিবুর রহমান মুহিব, কৃষকলীগ নেতা মুহিব মিয়া।

জেলার বিভিন্ন মাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তাজুদুর রহমান, দুরুদ আহমদ, মুজাহিদ আহমদ, কবি জাবেদ ভুঁইয়া, মোঃ আব্দুল কাইয়ুম, জাফর আহমদ, মামুনুর রহমান চৌধুরী মসু, এম এ কাইয়ুম সুলতান, মোঃ ইমরান খান, রুহুল আলাম রনি ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার আশরাফুল আলম সানি , নুরে আলম শাফি, মনির হোসেন,মোঃ আলতাফুর রহমান, মিনহাজ আহমদ মুন্নাসহ আরো অনেকেই ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যের পূর্বে প্রবাসে অবস্থানরত ইউকেবিডি টিভি ডট কম এর চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবার উদ্দেশ্যে টেলি বার্তার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন ।

পরে সংক্ষিপ্ত দোয়া শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সম্মিলিতভাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন এর মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয় ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102