

শহিদুল ইসলাম, সিলেট: বৃহস্পতিবার (৩১ মার্চ) মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গাহাজীগঞ্জ কিংডম পার্টি সেন্টার, রেবতীরমণ সরকারি হাইস্কুল মাঠ, হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেনের অর্থায়নে পরিচালিত মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে মোগলাবাজার ইউনিয়ন ও দাউদপুর ইউনিয়নের ১২০০শ অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারের মধ্যে হাদিয়া স্বরূপ জনপ্রতি ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট এর সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম দারা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, প্রবীণ মুরব্বি সোনাহর আলী সুনা, সাবেক মেম্বার নুরুল ইসলাম পংকি, ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব , কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ হিরন, আফতাব উদ্দিন, ময়নুল ইসলাম মঞ্জু, রোটারিয়ান নিজাম উদ্দিন, তরুণ সমাজ সেবক রায়হান আহমদ, শামীম আহমদ, মোহাম্মদ সামছুল হক, রুহুল ইসলাম মেম্বার, শাকিল মাহমুদ মইন, শহিদুল ইসলাম, ফাহিম আহমদ প্রমুখ।