বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

রাজশাহীতে সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সামাজের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

মাসুদ আলী পুলক রাজশাহী: বৃহস্পতিবার রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও মানব কল্যাণ পরিষদের আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সামাজের করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় করোনাকালীন পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক, মানবিক সহায়তা, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সাইবার ক্রাইম রোধকল্পে অনন্য ভূমিকা রাখায় পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক প্রদান করেছে এশিয়া ফাউন্ডেশন ও মানব কল্যাণ পরিষদ ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিদ আলী, বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), আরএমপি রাজশাহী, প্রফেসর মহা. হবিবুর রহমান সাবেক অধ্যক্ষ রাজশাহী কলেজ, প্রফেসর আব্দুল খালেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ, প্রফেসর ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সাদাত সদরুদ্দিন শিবলী প্রোগ্রাম ডিরেক্টর, দি এশিয়া ফাউন্ডেশন ।এছাড়াও উপস্থিত ছিলেন আরএমপি’র উর্দ্ধতন কর্মকর্তাগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102