বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

কমেছে তাপপ্রবাহ, অব্যাহত থাকবে ঝড়-বৃষ্টি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৪৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গত কয়েকদিনের মতো বুধবার সন্ধ্যায়ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অনেকটাই কমেছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান ঝড়-বৃষ্টি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময়ে নীলফামারীর ডিমলায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে পাঁচ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ, বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার দেশের কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল চাঁদপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102