মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি প্রতিবন্ধী ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার দুপুরে ডেমরা থানার ৭০নং ওয়ার্ডের পাইটিতে অবস্থিত মদিনাতুল উলূম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গনে ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হানান রিপনের নির্দেশে ডেমরা থানা ছাত্রলীগের সাবেক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সভাপতি সিফাত সাদেকীন চপল এই আয়োজন করেন।

এতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফি লঙ্কর। আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, সারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নূরনবী বাবু, তানভীর আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফজলুল করিম অপূর্ব ও সোহান, রিপন আহমেদসহ ডেমরা থানার অর্ন্তগত বিভিন্ন ওয়ার্ড-ইউনিটির নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় শিক্ষার্থীদের নিজ হাতে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হানান রিপন। এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ১৯৭১সালের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় সিফাত সাদেকীন চপল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম পরিশ্রম করে দিন দিন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সমাজ থেকে সকল অসঙ্গতি দূর করছেন। তারকর্মী হিসেবে আমরাও প্রতিটি শুভ কাজে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এগিয়ে যাবো এবং সমাজকে আরো সুন্দর করে একটি সুন্দর দেশ উপহার দেবো, এটাই আমাদের অঙ্গিকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102