মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মকিস মনসুর এর সুস্থতা কামনা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

লিমন ইসলাম: ইউকে সাউথ ওয়েলস আওয়ামী লীগের সিনিওর সহ সভাপতি, যুক্তরাজ‍্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,ওয়েলস যুবলীগের প্রাক্তন সভাপতি, ওয়েলস ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিটি অব মৌলভীবাজার এর আহবায়ক, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি, ও ওয়েলসের সাবেক চেয়ারপার্সন, ইউ কে বি ডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক রাজনীতিবিদ ও কমিউনিটি লিডার অসুস্থ মোহাম্মদ মকিস মনসুরকে দেখার জন্য লন্ডন থেকে ২৭ শে মার্চ রোববার  সাউথ ওয়েলস  কার্ডিফ শহরে এসেছিলেন  যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

যুক্তরাজ‍্য থেকে প্রতিনিধি দল ও স্হানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতূবূন্দ সহ  কমিউনিটির  বিপুল সংখ্যক নেতূবূন্দ  মোহাম্মদ মকিস মনসুরের বাসভবনে দীর্ঘ ক্ষন অবস্হান ক‍রেন এবং উনার শারীরিক ও চিকিৎসার খোঁজ  খবর নেন।

প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ‍্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, যুক্তরাজ‍্য আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার মাহমুদুর রহমান মাহমুদ , ওয়েষ্ট লন্ডন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হাফিজ বক্কর, কেমডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির মিয়া প্রমুখ।

মোহাম্মদ মকিস মনসুরকে উনার বাস ভবনে সাক্ষাৎকালে  তখন আরও  উপস্থিত ছিলেন  কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ হান্নান, ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল , সহ সভাপতি এস এ রহমান মধু ,শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান এম আক্তারুজ্জামান কুরেশি নিপু,গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন সালেহ আহমদ, সাধারন সম্পাদক রকিবুর রহমান, ট্রেজারার এ বি রুনেল, ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ সিবুল, ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ,মোহাম্মদ সেলিম আহমদ, সাধারন সম্পাদক মফিকুল ইসলাম, নিউপোট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির ও সহ সভাপতি আব্দুর রুউফ তালুকদার ও যুবনেতা মউলা মিয়া,সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তখন লন্ডন থেকে  অসুস্থ  মকিস মনসুর এর  সাথে ফোনে কথা বলেন  যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সভাপতি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা  সুলতান মাহমুদ শরিফ, যুক্তরাজ‍্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, ও বাংলাদেশ থেকে মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী প্রমুখ।

কার্ডিফে সাউথ ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম মর্তুজা সহ আরও অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে। এদিকে  কাডিফের মায়া রেষ্টুরেন্টে অত‍্যান্ত মজাদার খাবার পরিবেশন করা হয়েছে।

যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরী,বলেন, মকিস মনসুর এর শরীর অনেক ভালোর দিকে, বহু দিন পর স্নেহভাজন মকিসের মূখে হাসি দেখে আমরা সকল খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, মকিস মনসুর এর  পুরাপুরি সুস্থতার জন্য তিনি কমিউনিটির সবার প্রতি আর ও দোয়া কামনা করেছেন, এখানে উল্লেখ্য যে, গত ২৪ শে ফেব্রুয়ারী  বৃহস্পতিবার অপেন হার্ট সার্জারী অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় পর মকিস মনসুর এখন বাসায় অবস্থান করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102