বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

রমজানে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রমজানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট হয়েছে। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।


রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট করেন। শিক্ষা সচিব ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটে পবিত্র মাহে রমজান মাসের ২০ তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সরকারের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রমজান মাসে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কেন নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। 

রিট আবেদনে বলা হয়েছে, দেশে এখন ভয়াবহ তাপমাত্রা বেড়ে যাওয়ায় সীমাহীন গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ অবস্থায় সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা অবৈধ এবং এর আগে সবসময় পবিত্র মাহে রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই এ অবস্থায় স্কুল খোলা না রাখার নির্দেশনা চাইছি। 

গত ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, অন্য বছর রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস হবে। ঈদের যে স্বাভাবিক ছুটি সেগুলো বহাল থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102