বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

স্বাধীনতা ও জাতীয় দিবসে ইউ কে বিডি টিভি পরিবারের শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার অফিসঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ও ইউ কে বিডি টিভি.কম এর প্রধান সম্পাদক ইন্জিনিয়ার খায়রুল আলম এর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহিদদের স্মরণে মৌলভীবাজার জেলার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউ কে বিডি টিভি কর্তৃপক্ষ।

শনিবার প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পনের পর যাদের আত্ন ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ তাদের স্মরণে ১ মিনিট নিরবতার মধ্যদিয়ে নেতৃবৃন্দরা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের  কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন নিউজ পোর্টাল ইউ কে বিডি টিভি.কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন, সহ বার্তা সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, ইউ কে বিডি টিভির ধর্ম বিষয়ক পরিচালক হাফিজ মৌলানা মাহফুজুল ইসলাম, এমদাদুল আলম আদিব প্রমুখ।

অপরদিকে গণমাধ্যমে প্রেরিত এক পৃথক বার্তায় ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ও ইউ কে বিডি টিভি.কম এর প্রধান সম্পাদক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এবং বার্তা সম্পাদক মো: শাহজাহান মিয়া ইউ কে বিডি টিভির সকল পরিচালকবৃন্দ, পাঠক, শুভানুধ্যায়ী সহ সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালালে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ  ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি ও ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা ধরে রাখতে হলে সমাজের প্রতিটি মানুষকে যার যার স্তর থেকে কাজ করে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সব অপশক্তিকে রুখে দিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার অনুরোধ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102