মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী লারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: করোনা সংক্রান্ত নিয়ম অনুযায়ী লারা দত্তের বাড়ি সিল করে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। আপাতত নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন লারা। করোনায় আক্রান্ত এই বলিউড অভিনেত্রী।

লারার ঘনিষ্ঠ সূত্রে এ বিষয়ে খবর পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। খবর পাওয়া গেছে, পরিবারের কোনো সদস্যের থেকেই করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।

যদিও এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেননি লারা দত্ত। টুইটার বা ইনস্টাগ্রামেও এ বিষয়ক কোনো পোস্ট করেননি তিনি।

কেউ একজন লারার বাড়ির সামনের ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করতেই বিষয়টি সামনে আসে। বিএমসি অভিনেত্রীর সামনের বাড়ির এলাকাটিকে ‘মাইক্রো কন্টেনমেন্ট জোন’ বলে ঘোষণা করেছে।

লারাকে শেষ দেখা গিয়েছিল রঞ্জিত তিওয়ারি পরিচালিত ‘বেল বটম’ ছবিতে। অক্ষয় কুমার, হুমা কুরেশিদের পাশাপাশি ইন্দিরা গান্ধীর চরিত্রে নজর কেড়েছিলেন লারা। এছাড়াও ‘হিকাপস অ্যান্ড হুকআপস’, ‘কৌন বনেগি শিখরওয়াতি’র মতো ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102