সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে অসহায় এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও বস্ত্র বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩২৬ এই পর্যন্ত দেখেছেন

কক্সবাজার প্রতিনিধিঃ শুক্রবার (২৫ মার্চ) জুমার নামাজের পর  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর তত্ত্বাবধানে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে দেশের ১২ টি জেলায় অসহায় এতিম শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও বস্ত্র প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে।এই কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এতিমখানায় বঙ্গবন্ধুর জন্য দোয়া প্রার্থনা করে শিশুদের মাঝে উন্নত মানের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির কো অর্ডিনেটর সদস্য মোঃ আখলাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, ওয়েষ্ট হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন,ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য শেখ জাহাঙ্গীর আলম,মোঃ শাহজাহান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102