শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

রোজিনাকে হেনস্তার প্রতিবাদে শাস্তির দাবি বিএফইউজের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। মঙ্গলবার বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।নেতারা বলেন, কোন তথ্যর জন্য সাংবাদিকদের ফাইল ধরে টানাটানি করতে হয় না। সরকারের লোকেরাই সাংবাদিকদের তথ্য সরবারহ করে থাকে। কিন্তু পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনাকে আটকে রেখে যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে তা অপমান ও ন্যক্কারজনক। তারা বলেন, অবিলম্বে ঘটনা দুটির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিচার দাবি করে প্রশাসনকে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করার প্রতিবাদে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে জরুরি সভা করে। এ ঘটনার প্রতিবাদে রোজিনার মুক্তি ও দোষী ব্যাক্তিদের বিরুদ্বে অবিলম্বে ঘটনা দুটির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে আগামীকাল বুধবার বেলা ১১ টায় সারাদেশের সকল সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবসহ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান কর্মসূচির আহবান জানিয়েছে সংগঠনটি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102