মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

পুনরায় সাব-এডিটরস কাউন্সিলের নেতৃত্বে মামুন-হৃদয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সাব-এডিটর মামুন ফরাজী। এছাড়া সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী। যুগ্ম সম্পাদক পদে লাবিন রহমান, কোষাধ্যক্ষ কবীর আলমগীর, সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ, দফতর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম উদদৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারজানা জবা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিবলী নোমানী, নারীবিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা লুনা নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, সাবেক দৈনিক জনতার সম্পাদনা সহকারী হালিমা খাতুন, অপূর্ব ইব্রাহীম, নঈম মাশরেকী, মনসুর আহমদ, আরিফ আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান, হাসান আহমেদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102