বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, এসআই কারাগারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে বৃদ্ধ চাচাতো ভাইকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় এসআই মোহাম্মদ উল্যা রিপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তাকে সাময়িক বরখান্ত করে পুলিশ হেফাজতে নিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। রিপন নোয়াখালী পুলিশ লাইনন্স রিজার্ভ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে ১৯ মার্চ দুপুরে পুকুরের মাছ ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রিপন তার চাচাতো ভাই শহীদ উল্যাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। বর্তমানে শহীদ উল্লাহ ঢাকায় চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আহত শহীদ উল্লাহর ছেলে মো. সাইফুল ইসলাম ওই এসআইসহ ৫ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনা জনাজানির পর অভিযুক্ত পুলিশ সদস্য রিপনকে নোয়াখালী জেলা পুলিশ সুপার সাময়িক বরখাস্ত করে পুলিশ হেফাজতে পাঠান। পরে ২১ মার্চ আদালতে পাঠালে করলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। এ মামলায় অমানত উল্লাহ নামের অপর এক অভিযুক্তকেও করাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102