সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

একনেকে ১৫ হাজার ৭৪৪ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: সংসদ সদস্যদের জন্য পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণসহ ১২ টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  

মঙ্গলবার সকাল ১০টায় একনেকের সভা শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৪৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা। এছাড়া, সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয় করা হবে।  সভা শেষে এসব তথ্য জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যেজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে।

দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে। এ জন্য বেশি বেশি সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে বলেছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102