সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ইসির সংলাপ কোন কাজে আসবে না: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের সংলাপ কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এর আগে জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা কর্মীদেরকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।

ইসি সংলাপে মানুষের আগ্রহ নেই মন্তব্য করে তিনি বলেন, ইসির সঙ্গে সংলাপে অনুপস্থিতি সংখ্যা দেখে বোঝা যায়- এই সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই। সুতরাং নির্বাচন কমিশনের কোনো সংলাপ নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই।

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইসি ব্যতিত নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ইসি যতই সংলাপ করুক না কেন, এই সংলাপ কোন কাজে আসবে না। বিএনপির একমাত্র দাবি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। 

গ্যাস, পানি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আন্দোলন করছে জানিয়ে তিনি বলেন, বিএনপির এই প্রতিবাদে ভবিষ্যতেও আন্দোলন করে যাবে। আর বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে।

এসময় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে সরকারকে বাতিলের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102