বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যাকাত ফরজ যেসব সম্পদের উপর তেতুলিয়া সীমান্তে মর্টার শেল উদ্ধার হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক দিলারা হাশেম আর নেই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৯৭ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকনঃ গত শনিবার (১৯ মার্চ) বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক দিলারা হাশেম ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৩৬ সালের ২১ আগস্ট, যশোরে জন্মগ্রহণ করেন দিলারা হাশেম। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার লেখা প্রথম উপন্যাস ‘ঘর মন জানালা’ ১৯৬৬ সালে প্রকাশিত হয়। ১৯৭৩ সালে উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হয়েছিল। ১৯৮২ সালে তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে যোগ দেন।তার আগেও বেশ কয়েক বছর ভয়েস অব আমেরিকায় খণ্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিবিসি লন্ডনেও বাংলা সংবাদ পাঠ করতেন তিনি।

দিলারা হাশেম তৎকালীন রেডিও পাকিস্তান করাচি থেকে নিয়মিত বাংলা সংবাদ পাঠ করেছেন। কথাসাহিত্যিক হিসেবে দিলারা হাশেম তার বিরল ও ব্যতিক্রমী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- একদা এবং অনন্ত (১৯৭৫), স্তব্ধতার কানে কানে (১৯৭৭), আমলকির মউ (১৯৭৮), শঙ্খ করাত (১৯৯৫) ইত্যাদি।
উপন্যাস, ছোটগল্প, কবিতা, অনুবাদ ও আত্মজৈবনিক মিলিয়ে তার লেখা বইয়ের সংখ্যা প্রায় ৩০টি।

সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন দিলারা হাশেম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102