শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ব্রিটিশ কাউন্সিলর হেনা চৌধুরীকে সম্মান স্মারক প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের আয়োজনে বৃটিশ বাংলাদেশী কাউন্সিলর ফেরদৌসী হেনা চৌধুরী সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সংবর্ধিত অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলর ফেরদৌসী হেনা চৌধুরী।আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা আহবায়ক শহিদুল ইসলাম, ফাউন্ডশনের যুগ্ম আহবায়ক দৈনিক ইনফো বাংলা সিলেট এর ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, মহিবুর রহমান একাডেমির সিনিয়র শিক্ষক পথিক রাসেল, কাজী দিদার মিয়া, হেপি বেগম প্রমুখ।

এসময় উপস্থিত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম গুলো কাউন্সিলর ফেরদৌসী হেনা চৌধুরীর নিকট তুলে ধরেন।

সব শেষে কাউন্সিলর ফেরদৌসী হেনা চৌধুরী জেনেত কটেজে স্থাপিত কবি আবুল বশর আনসারীর স্মৃতি বিজড়িত পাঠাগার, সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত কবির বাড়ী’র সামনে দেয়ালে ‘‘কি সুন্দর চৌখিদেখি’’ কবিতা’র ফলক ও খায়রুন নেছা খানম একাডেমি পরিদর্শন করেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, প্রবাসী মুক্তিযোদ্ধা,কবি আবুল বশর আনসারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102