মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

স্বাধীনতা দিবসে ঢাকা- কানাডার টরন্টো রুটে সরাসরি উড়বে বিমান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা- কানাডার টরন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানের এই রুট চালু হলে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরাও উপকৃত হবে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন’ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২৬ মার্চ টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা করবে।’

মাহবুব আলী আরও বলেন, ‘আমরা ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।’

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে টরন্টোতে সরাসরি ফ্লাইট চালুর কথা জানিয়েছিল বিমান। কিন্তু করোনার কারণে সেটি আর বাস্তবায়ন করতে পারেনি সংস্থাটি।

এই রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ২০১৩ সালে সুপারিশ করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ওই সময় বিমানমন্ত্রী ফারুক খান কানাডার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানিয়েছিলেন।  পরে ২০১৭ সালে ঢাকায় কানাডার হাইকমিশনারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয় তৎকালীন বিমানমন্ত্রী রাশেদ খান মেননের। কিন্তু ফ্লাইট আর চালু হয়নি। 

দীর্ঘদিন পর অবশেষে স্বাধীনতা দিবসে টুরন্টোর আকাশে ডানা মেলতে যাচ্ছে বিমান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102