বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

তাপমাত্রা অপরিবর্তিত, শুষ্ক থাকবে আবহাওয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় শনিবার (৯ মার্চ) সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কিলোমিটার।

তবে পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে শুক্রবার দুপুর ১২টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে। সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102