বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যাকাত ফরজ যেসব সম্পদের উপর তেতুলিয়া সীমান্তে মর্টার শেল উদ্ধার হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এক সময় বিচার বিভাগে নারীরাই নেতৃত্ব দেবেন: প্রধান বিচারপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: এক সময় বিচার বিভাগকে নারীরাই নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন ‘উচ্চ আদালতে সরকারি আইনি সেবার মান বৃদ্ধিতে বিজ্ঞ নারী আইনজীবীদের ভূমিকা ও টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।

নারী আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আশাহত হওয়ার কিছু নেই। দেশ আপনারা নেতৃত্ব দিচ্ছেন। ইনশাআল্লাহ এক সময় জুডিসিয়ারিকে আপনারা নেতৃত্ব দেবেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভাপতি বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অবন্তী নুরুল, মানুষের জন্য ফাউন্ডেশনের অ্যাডভোকেট রুমা সুলতানা এবং ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।

এর আগে বিকেলে সুপ্রিম কোর্ট গার্ডেনে নারী আইনজীবীরা আরেকটি অনুষ্ঠানের আয়োজন করে।

আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আইনজীবী জান্নাতুল ফেরদৌসি রুপার সঞ্চলানায় বিশেষ অতিথি ছিলেন, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন ও বার কাউন্সিলের সদস্য জহিরুল ইসলাম খান (পান্না)-সহ আরও অনেকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102