বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সূচকের পতনে লেনদেন কমেছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে সামন্য পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে বেশিরভাগ কোম্পানিরই শেয়ার দর বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৬ দশমিক ৫২ পয়েন্টে। 

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ৫৫লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১১ কোটি ৫১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫৬ কোটি ৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪০টির এবং ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)তে আজ ২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102