মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

আলোচনায় সম্মত পুতিন-জেলেনস্কি, ভেন্যু ঠিক করা হচ্ছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন।

কিয়েভে ইউক্রেন সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে শনিবার ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট অনলাইন এ খবর জানিয়েছে।

জেলেনস্কির প্রেস সচিব সেরহি নিকিফোরভ শুক্রবার বলেন, ‘আমরা আলোচনা করতে চাইনি- এমন অভিযোগ আমি অবশ্যই প্রত্যাখ্যান করবো। ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তির জন্য আলোচনায় প্রস্তুত ছিল এবং আছে। আমরা এ অবস্থানে থিতু আছি।’

তিনি বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের একটি প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। বর্তমানে দুই পক্ষের মধ্যে আলোচনার ভেন্যু ও সময় ঠিক করা নিয়ে কথাবার্তা চলছে।’

তিনি বলেন, ‘যত দ্রুত আলোচনা হবে, তত দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ বাড়বে।’

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়, শুক্রবার এক ভিডিওতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।

তিনি রাশিয়ার উদ্দেশে বলেন, ‘আমি আবারও রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। এখন ইউক্রেনের সব স্থানেই লড়াই চলছে। মানুষের মৃত্যু ঠেকাতে চলুন আমরা একটি টেবিলে বসে আলোচনা করি।’

এ প্রেক্ষাপটে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শুক্রবার এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে, ইউক্রেনের সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপে বসতে রাশিয়া সম্মত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102