মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২: হলমালিকদের মুখে হাসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হলমালিকদের মুখে।

আরটিভির অনুষ্ঠান প্রধান এবং চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব বলেন- বর্তমানে মাত্র ৩০ থেকে ৩৫টি হল খোলা রয়েছে। এরই মধ্যে মুক্তির দ্বিতীয় সপ্তাহে নতুন একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ এর হল সংখ্যা ১২টিতে নেমে আসে। তৃতীয় সপ্তাহে এসে হলমালিকরা দর্শকদের আগ্রহে সাড়া দিয়ে বুকিং নিচ্ছেন। ফলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ এর হল সংখ্যা ১৫টি ছাড়িয়ে গেছে। আরো কিছু হল মালিক বুকিং চাচ্ছেন; তাদের আমরা আগামী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে রেন্টাল দেব। দর্শক এবং হলমালিকদের মুখে হাসি ফুটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন- কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102