বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করনের লক্ষ্যে বাশিস’র কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি রাণীশংকৈল শাখার আয়োজনে মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয় করনের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনূষ্ঠিত হয়েছে। সভায় ঠাকুরগাঁও জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকা এবং সমিতির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

 সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন,বাংলাদেশ শিক্ষক সমিতি সুদীর্ঘ ব্রিটিশ শাসনামল থেকে অধিকার ও মর্যাদা আদায়ের লক্ষে আন্দোলন করে আসছে। শিক্ষক সমিতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণের চাকুরী জাতীয় করণের দাবীতে ১৯৭৪ সাল থেকে আন্দোলন করে আসছে। তিনি আরো বলেন, শিক্ষক কর্মচারীগণের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া, ৮,১২,১৬ বছর অন্তর আন্তর উচ্চতর স্কেল ব্যবস্থা চালু করতে হবে।এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতাদেরকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে এর সুষ্ঠ সমাধান করতে বলেন।

রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা কেন্দ্রিয় কমিটির মহাসচিব আব্দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৯টি দাবি উথ্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ফজলুর রহমান, যুগ্ন মহাসচিব মহররম আলী । শিক্ষক সমিতির সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ফেরদৌশ আলম মানিক,পীরগঞ্জ উপজেলা শাখার সম্পাদক কায়সার হোসেন,বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি বাবুল হোসেন,নেকমরদ জোন সভাপতি রাজেকুল্লাহ,প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102