বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার্থীদের নতুন অ্যাসাইনমেন্ট প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম সিলেবাস প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কোভিড-১৯ অতিমারীর কারণে আগেই এ নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এবার নতুন এই পাঠ্যসূচির আলোকে ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার মাউশি ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এতে স্বাক্ষর করেন পরিচালক(বিদ্যালয়) মো. বেলাল হোসাইন।

জানা যায়, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান তিন বিষয় রয়েছে ১৩তম অ্যাসাইনমেন্টে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রেড অনুযায়ী ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণকৃত ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102