বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যাকাত ফরজ যেসব সম্পদের উপর তেতুলিয়া সীমান্তে মর্টার শেল উদ্ধার হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে কাজ করছে সরকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার বিকালে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আগ্রহীদের প্রত্যাবাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার। 

বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণার পরই ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই অর্ধশত নিহতের খবর পাওয়া গেছে। এ অবস্থায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।  বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতও বিশেষ বিমান পাঠিয়ে তার নাগরিকদের ফেরাতে ব্যবস্থা নিয়েছে।

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন শিক্ষার্থী। 

এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের কাছে যতটুকু খবর আছে, প্রায় ৫০০ জন বাংলাদেশি সেখানে অবস্থান করছেন। এরমধ্যে প্রায় ২৫০ জনকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে আমাদের পোল্যান্ড মিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।’

কীভাবে বাংলাদেশিদের প্রত্যাবাসন করা হবে- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদেরকে নিজস্ব ব্যবস্থায় আসতে হবে। পোল্যান্ডে বেশ কয়েকটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখান থেকে তাদেরকে বিশেষ বিমান পাঠিয়ে আনা যায় কি না, সেটি আমরা আলোচনা করছি।’

পোল্যান্ডের ভিসার বিষয়ে শাহরিয়ার বলেন, ‘ইতোমধ্যে আমরা পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যেসব বাংলাদেশি পোল্যান্ডে প্রবেশ করবেন, তাদের যেন অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। এ কাজে সহায়তা করার জন্য ইতালি ও জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে কূটনীতিকদের পোল্যান্ডে পাঠানো হয়েছে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102