শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাবনা জেলা আ’লীগের সভাপতি লাল, সম্পাদক প্রিন্স

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রেজাউল রহিম লাল সভাপতি ও গোলাম ফারুক প্রিন্স সাধারণ সম্পাদক হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে তাদের জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।

পরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ।

এ সময় পাবনার সব আসনের সংদস্যসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102