শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে আটকাতে ‘বাংলাদেশের পথে হাঁটছে’ পাকিস্তান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নিচু ও ধীরগতির উইকেটে নাভিশ্বাস উঠে যায় অস্ট্রেলিয়ার, তা প্রমাণ করে দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ২০১৭ সালে টেস্ট সিরিজ কিংবা ২০২১ সালের টি-টোয়েন্টি সিরিজে ধীরগতির উইকেট বানিয়ে অসিদের বিপক্ষে সফলতা পেয়েছে বাংলাদেশ দল।

এবার বাংলাদেশের দেখানো এই পথেই হাঁটতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। যেখানে তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলবে অসিরা। এই সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ধীরগতির উইকেট বানাচ্ছে পাকিস্তান।

এরই মধ্যে পাকিস্তানের তিন টেস্ট ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ধীরগতির উইকেট বানাতে বলে দেওয়া হয়েছে বলে জানাচ্ছে দেশটির ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেটপাকিস্তানডটকম। পিসিবির মতে, দ্রুতগতির পেস সহায়ক উইকেট বানালে সেটি তাদের জন্য হিতে বিপরীতই হতে পারে।

ঐতিহাসিকভাবেই করাচি ও লাহোরের উইকেট তুলনামূলক ধীরগতির। তাই সেখানে উইকেটের চরিত্র নিয়ে খুব একটা ভাবতে হবে মাঠকর্মীদের। কিন্তু রাওয়ালপিন্ডিতে ধীরগতির উইকেট বানাতে বেশ ঝামেলায়ই পড়তে হবে তাদের। তবু ধীরগতির উইকেটেই অসিদের স্বাগত জানাতে চায় পাকিস্তান।

কেননা ঘরের মাঠে ট্রু বাউন্স ও শক্ত মাটির উইকেটে খেলছে অস্ট্রেলিয়া। তাই ধীরগতির উইকেটে মানিয়ে নিতে সমস্যায়ই পড়তে হবে তাদের।

সে লক্ষ্যে এরই মধ্যে টেস্ট খেলোয়াড়দের অনুশীলন শুরু হয়ে গেছে করাচির জাতীয় স্টেডিয়ামে। ইয়াসির শাহর ফিটনেস নিয়ে খানিক সংশয় থাকলেও, পাকিস্তানের স্পিন আক্রমণে আছেন জাহিদ মাহমুদ, সাজিদ খান ও নৌমান আলিরা।

আগামী ৪ মার্চ শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102