মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

‘চলচ্চিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও চলচ্চিত্রের সাত দশকের কালজয়ী গান উৎসব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশ এর আয়োজনে আগামী ৫ মার্চ শনিবার ঢাকাস্থ আইডিইবি মুক্তিযুদ্ধ মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘চলচ্চিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা ও চলচ্চিত্রের সাত দশকের কালজয়ী গান নিয়ে ব্যতিক্রমী উৎসব। 

অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনার পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশন করা হবে চলচ্চিত্রের সাত দশকের উল্লেখযোগ্য জনপ্রিয় গান। 

অনুষ্ঠান প্রসঙ্গে ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম- বাংলাদেশ’ এর সভাপতি রেদুয়ান খন্দকার বলেন, আমাদের চলচ্চিত্রের গানের ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ। চলচ্চিত্রের সাত দশকে অনেক জনপ্রিয় গান আমরা পেয়েছি। কিন্ত বর্তমান প্রজন্মের বেশীরভাগই সেইসব গানের সঙ্গে পরিচিত নয়। আবার দেশীয় চলচ্চিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কেও আমরা অনেকেই পুরোপুরি অবগত নই। তাই আলোচনা সভার মাধ্যমে চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদান নিয়ে স্মৃতিচারণ করা এবং চলচ্চিত্রের সাত দশকের জনপ্রিয় গানগুলো উপস্থাপন করাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য। 

উল্লেখ্য, ২০০৯ সালে প্রথমবার ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম- বাংলাদেশ’ এর উদ্যোগে প্রথমবার এই রকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তখন সেটি ব্যাপক প্রশংসিত হয়। সেই প্রেরণা থেকেই দ্বিতীয় আয়োজনের উদ্যোগ নেয়া। 

এবারের অনুষ্ঠানটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোল্লা জালাল ও যুগ্ম আহবায়ক পাক্ষিক বিনোদন বিচিত্রা সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102