শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

চ্যানেল এসের সিনিয়র প্রযোজক এর পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

নিউজ ডেস্কঃ চ্যানেল এসের সিনিয়র প্রযোজক ও লন্ডন বাংলা প্রেসক্লাব মেম্বার আহাদ আহমেদের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে । ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, আহাদ আহমেদের পিতা মোঃ সিদ্দেক মিয়া ১৪ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের পাহাড় বর্ষীজুড়া এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্নাহ ইলাহী রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮৫ বছর। এর আগে ১২ ফেব্রুয়ারী তিনি হৃদরোগে আক্রান্ত হলে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

মোঃ সিদ্দেক মিয়া স্ত্রী ৪ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন। মোঃ সিদ্দেক মিয়া চ্যানেল এস টেলিভিশনের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলীলের আপন ফুফা।

মরহুম মোঃ সিদ্দেক মিয়ার বড় সন্তান বর্তমানে বাংলাদেশে অবস্থানরত আহাদ আহমেদ তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102