শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশে এল চীনের ৫ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করলেন দুই মন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শাহজাহান মিয়া:চীন থেকে আনা ৫ লাখ কোভিড-১৯ প্রতিরোধী টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে চীন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ টিকা হস্তান্তর করেন।এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং তার কাছ থেকে আমরা সবসময় সহায়তা পেয়ে এসেছি।চীনের টিকা এর আগে অনুমোদন কেন দেওয়া হয়নি এটির ব্যাখ্যায় তিনি বলেন, আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যার অধীনে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনও টিকা বা ওষুধ আমদানি করতে পারি না। সেই কারণে চীনের টিকা অনুমোদন দিতে দেরি হয়েছে।এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আরও টিকা পাবো বলে আশা করি। তারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। ডাবল ডোজ করে এই টিকা আড়াই লাখ মানুষকে দেওয়া যাবে।চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, আমাদের ওখানে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ছিল, তখন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমরা সেটা ভুলিনি। আমরা এই টিকা উপহার হিসেবে দিয়েছি। সামনের দিনগুলোতে আশা করি, আমরা আরও টিকা দিতে পারবো।

বাংলাদেশে এল চীনের ৫ লাখ ডোজ ভ্যাকসিন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102