

ইউ এ ই সংবাদদাতাঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডঃ একে আবদুল মোমেন ৫ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে আগমন উপলক্ষে দুবাই ইন্টারন্যাশনাল এয়াপোর্টএ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই আহবায়ক কমিটি,শারজাহ বঙ্গবন্ধু পরিষদ ও দুবাই আওয়ামী লীগের নেতারা।
মন্ত্রী কে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ মনসুর ছবুর, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ সাইফুল ইসলাম, ব্যবসায়ী মিজানুর রহমান, সদস্য মমিনুল হক রাসেল, সদস্য আব্দুল কুদ্দুস, সদস্য মোঃ হোসাইন, সদস্য মোঃ মাহিন উদ্দিন।
দুবাই আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান- সভাপতি হাজী শফিকুল ইসলাম, দুবাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান। শারজাহ বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান- পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়াজী, সহ-সভাপতি বাকারুল ইসলাম চৌধুরী শাহান, সহ-সভাপতি আমানুর রহমান আমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উম্মল কুয়াইন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সবুজ হাসান।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিরাতে এসেছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডিজি দুবাই কনস্যুলেটের সাবেক কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, কায়েস চৌধুরী, মন্ত্রীর এপি এস এমদাদুল হক।
সৌজন্য সাক্ষাতকালে দেশের উন্নয়নে প্রবাসীদের ভুমিকা রাখার জন্য সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।