শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও সদরের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বুধবার বিকালে ঠাকুরগাঁও  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঠাকুরগাঁও সদরের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন  সংসদ সদস্য  রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, নির্বাচন অফিসার রেজাউল করিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের শামসুজ্জামান। 

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক  মাহবুবুর রহমানের সভাপতিত্বে শপথ গ্রহন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ এর ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।


নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102