বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের মুন্না নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

জামাল আহমদ,কাতার থেকে: কাতারে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম মুহিবুজ্জামান মুন্না। আজ ৯ ফেব্রুয়ারি বুধবার সকালে দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।

কাতারে সম্প্রতি মোটর সাইকেল দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালকদেরকে আরো বেশি সচেতন হতে বলছেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা।

জানা গেছে, নিহত এই প্রবাসী তরুণের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণ দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম গাংকুল এলাকায়। তাঁর বাবার নাম মনিরুজ্জামান মনির। বাবার একমাত্র ছেলে তিনি। মুহিবুজ্জামান মুন্নার মৃত্যুতে কাতারে তার পরিচিত বন্ধুমহল ও দেশে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102