শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁও-এ শ্রেষ্ঠ কাজের জন্য পুলিশ কর্মকর্তাদের সম্মাননা প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে  বুধবার (৯জানুয়ারী) ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশ অফিস সম্মেলণ কক্ষে জানুয়ারি মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও এর পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ ট্রাফিক আইনে প্রসিকিউশন জরিমানা আদায়কারী অফিসার সার্জেন্ট আঃ রউফ সদর ট্রাফিক ঠাকুরগাঁও, শ্রেষ্ঠ  এ এস আই (নিঃ) আফসার আলী ঠাকুরগাঁও থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এস আই(নিঃ) আশরাফুল ইসলাম পীরগঞ্জ থানা, শ্রেষ্ঠ থানা  জাহাঙ্গীর আলম অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা, শ্রেষ্ঠ সার্কেল অফিসার আহসান হাবীব সহকারি পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল ঠাকুরগাঁও কে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার, পিবিআই, সিআইডিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102