সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

আ’লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মায়া-কামরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন।

এর আগে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102