শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রোববার থেকে কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের কওমি মাদ্রাসাগুলোতে আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রোববার ৯টায় মিরপুর আরজাবাদ মাদ্রাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। এটা শুধু ঢাকা নয়, সারা দেশের সকল কওমি মাদ্রাসায় টিকা দেয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।

যেভাবে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে সারাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগের কথা জানায় কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া।

ভাইরাস থেকে সুরক্ষিত রেখে শিক্ষার সুশৃংখল পরিবেশ বজায় রাখতে প্রত্যেক জেলার সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয় বোর্ডটি।
 
এই কার্যক্রমের অধীনে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদ্রাসাকে প্রাথমিকভাবে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102