মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

প্রিসিলার অতিথি নায়ক ইলিয়াস কাঞ্চন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সুদূর যুক্তরাষ্ট্রে বসবাস করেন ফাতেমা নাজনীন প্রিসিলা। বেড়ে ওঠা সেখানকার সমাজ ব্যবস্থায়, কিন্তু প্রিসিলার মনে-প্রাণে বাংলা ও বাংলাদেশ। তাই প্রতিনিয়ত দেশের মানুষের পাশে দাঁড়ান তিনি। ভিনদেশে থেকেও দেশ ও দেশের মানুষের জন্য যে কাজ করা যায় প্রিসিলা তার অনন্য উদাহরণ।

প্রিসিলার মূল পরিচিতি ফেসবুকে ভার্চুয়াল ইন্টারভিউয়ের জন্য। তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করেন এবং তাদের অজানা কথাগুলো তুলে ধরেন সবার সামনে।

এবার এই মেধাবী তরুণীর অতিথি হচ্ছেন কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। যিনি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনকে ঘিরে নানা সমালোচনা, বিতর্ক হয়েছে। আবার ইলিয়াস কাঞ্চনের মতো নন্দিত ব্যক্তিত্বের জয়ে আশাবাদী হয়েছেন সিনেমার মানুষেরা।

সিনেমা ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কাঞ্চন কথা বলবেন প্রিসিলার সঙ্গে। ঢাকায় বসে তিনি নিউইয়র্কবাসী প্রিসিলার নানা প্রশ্নের জবাব দেবেন। আগামী রোববার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় প্রিসিলার ফেসবুক পেজ থেকে সাক্ষাৎকারটি সরাসরি প্রচারিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102