

সাবেক লিড ইকোনমিস্ট, বিশ্বব্যাংক, ঢাকা অফিস
গত ২ বছর করোনা মহামারীর সময় যে ধরনের তথ্য-উপাত্ত প্রয়োজন ছিল, সে চাহিদা পূরণ করেছে যুগান্তর। এ ক্ষেত্রে করোনাকালীন কী ঘটছে, করোনা মোকাবিলায় কী কী কাজ হচ্ছে, গণস্বাস্থ্য কার্যক্রমে স্বাস্থ্য বিভাগ কী করছে-এ রকম নানা বিষয় তুলে ধরেছে যুগান্তর। সেই সঙ্গে করোনা মোকাবিলা করতে গিয়ে যে ধরনের অনিয়ম বা দুর্নীতি এবং দক্ষতার অভাবসহ নানা বিষয় ছিল, সেগুলোও তুলে ধরা হয়েছে সময় সময়। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে পত্রিকাটি। করোনার কারণে যে ধরনের আর্থিক ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি পোষাতে সরকারের নেওয়া নানা প্রণোদনা ও নীতিসহায়তার বিষয়গুলোও উঠে এসেছিল যুগান্তরের পাতায়। পত্রিকাটিতে চোখ বুলালেই একটা আন্দাজ পাওয়া যেত, করোনা নিয়ে দেশে ও আন্তর্জাতিকভাবে কী হচ্ছে। যুগান্তর তাই সময়োপযোগী সাংবাদিকতার উদাহরণ।