শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারতের বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দু‘দেশের মন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট এলাকায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ধলই জেলার কমলপুরের মোড়াছড়া এলাকায় নোম্যান্স ল্যান্ডে বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুই দেশের মন্ত্রী।

বৃহস্পতিবার দুপুর ১ টায় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বডার হাটে দুই দেশের ২.৭২ একর ভূমিতে হাট নির্মাণে ব্যয় হবে ৫ কোটি ৩০ লাখ ভারতীয় রুপী।

বাণিজ্য মন্ত্রী বলেন, বর্ডার হাট চালু হলে, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হবে। পাশাপাশি সীমান্তে চোরা চালান অনেকটা কমে আসবে।

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, যখন সীমান্তে দু‘দেশের পণ্য গুলো খোলা বাজার হয়ে যাবে তখন চোরা চালান বন্ধ হয়ে যাবে। ইউরোপের দেশগুলো একত্রে কাজ করছে এ লক্ষে দু‘দেশ কাজ করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102