শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভাষার মাসের শুরুতে সিলেটে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

শ‌হিদুল ইসলাম, সিলেট: ১৯৫২ সালে বাঙালির মাতৃভাষার জন্য রক্ত ঝরানো ফেব্রুয়ারি মাস শুরু হলো আজ। দেশের স্বাধীনতার সংগ্রামের সূচিকাগার এই ফেব্রুয়ারি ছিল বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।

মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করেছে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। প্রতিবছর এ ভাষার মাসে শহীদদের স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। তবে এবছর করোনা পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনার জন্য সিলেটের প্রধান সড়কে বর্ণমালার মিছিল হয়নি। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল দশটায় বর্ণমালা নিয়ে ও ভাষার গানের মধ্য দিয়ে বরণ করা হয় ভাষার মাসকে।

মঙ্গলবার (পয়লা ফেব্রুয়ারি) সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের আয়োজনে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন ও বীর ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102