বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

তালেবানের স্বীকৃতি নিয়ে যা বলল রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে এখন চেষ্টা চালাচ্ছে তালেবান। আর এমন সময় রাশিয়া জানালো তালেবান সম্পর্কে তাদের অবস্থানের কথা। 

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ভারসিনিন সোমবার ভারতের দিল্লি সফরে গিয়ে জানান, তালেবানকে স্বীকৃতি দেওয়ার সময় এখনো আসেনি ভারত ও রাশিয়ার। তারা তালেবানের কার্যক্রম আরও পর্যবেক্ষণ করবেন। 
এ ব্যপারে তিনি বলেন, আমরা আশা করি তারা যে প্রতিশ্রতি দিয়েছে সেগুলো পূরণ করবে, বিশেষ করে সরকারের অন্তর্ভুক্তি ও মানবাধিকারের বিষয়টি। 

দিল্লি সফররত রাশিয়ান উপ-পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রেরও কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, ২০ বছর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থান করে দেশটিকে ধ্বংস করে দিয়েছে।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো যখন তালেবান দাবি করছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যা করার দরকার তার সবই করেছে তারা। 

সূত্র: দ্য খামা প্রেস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102