বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মধ্যরাতে শীতার্তদের কম্বল জড়িয়ে দিলেন পুলিশ সুপার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার  দিবাগত রাতে জেলার সাতটি থানা, সদর মডেল থানা, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী ও বড়লেখায় একযোগে অফিসার ইনচার্জগণের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা খুঁজে খুঁজে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের পাশাপাশি ভাসমান তৃতীয় লিঙ্গের অসহায় শীতার্ত মানুষের গায়ে থানা পুলিশের সদস্যরা কম্বল জড়িয়ে দেন। তীব্র শীতে কম্বলের উষ্ণতায় হাসি ফুটে অসহায় শীতার্ত মানুষের মুখে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরীব অসহায় সম্বলহীন মানুষের দুর্দশা বেড়ে গেছে। হাড় কাঁপানো শীতে শিশু ও বয়োবৃদ্ধরা অসুস্থ্য হয়ে পড়েছে। তাই এসব অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যে কম্বল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102